Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ব্লকে নজরুল জন্মজয়ন্তী পালন


 

মেমারি ব্লকে নজরুল জন্মজয়ন্তী পালন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন পালন করলো মেমারি-১ ব্লক ও পঞ্চায়েত সমিতি। এদিন ব্লক প্রাঙ্গণে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলে দিনটি পালন করলেন। কবির প্রতিকৃতিতে মাল্যদান ও বক্তব্য রাখেন মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস,

 বিডিও ডা. আলি মহ: ওয়ালি উল্লাহ, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম প্রমুখ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ, ব্লকের অন্যান্য স্টাফ এবং অফিসাররা। অংশ নেন ব্লকে আসা সাধারণ মানুজনও। তাদের মধ্য থেকে কয়েকজন কবিতা পাঠ করেন। 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন এবং দুটি কবিতা পাঠ করেন ডিইও শুভেন্দু সাঁই।