Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষক রত্ন সম্মান প্রদান


 

কৃষক রত্ন সম্মান প্রদান 


অতনু হাজরা, জামালপুর : নন্দীগ্রামের কৃষক আন্দোলনকে সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ ই মার্চ প্রতিটি ব্লকের একজন করে কৃষককে কৃষক রত্ন সম্মান দিয়ে সম্মানিত করে আসছেন। কিন্তু  করোনা অতিমারির  কারণে এবছর ১৪ ই মার্চ সেই সম্মান প্রদান করা যায়নি। সেই জন্য আজ ১৬ ই মে প্রতিটি ব্লকের একজন করে কৃষককে কৃষক রত্ন সম্মান প্রদান করা হলো। বিকাল তিনটার সময় মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে প্রতীকী ভাবে তুলে দেন সেই সম্মান। বাকি রাজ্যের সর্বত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কৃষক রত্ন সম্মান প্রদান করা হয়। 

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে এলাকার কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করে শেখ আব্দুল মান্নানের হাতে জামালপুর ব্লকের কৃষক রত্ন পুরষ্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, জামালপুর ব্লকের এডিএ সঞ্জীবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ, বিটিএম পল্লব দাস সহ অন্যান্যরা। পুরষ্কার হিসাবে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি শংসাপত্র, ১০ হাজার টাকার চেক ও একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।