Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিপিআইএম পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদকমণ্ডলী


 

সিপিআইএম পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদকমণ্ডলী 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। ৩১ মে সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কার্যালয় শাহেদুল্লাহ বিজয় ভবনে এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য আভাস রায় চৌধুরী ও অঞ্জু কর। 

এদিন সিপিআইএম এর রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। নতুন কমিটির সদস্যরা হলেন অমল হালদার, অচিন্ত মল্লিক, সৈয়দ হোসেন (সম্পাদক), তাপস চ্যাটার্জী, তাপস সরকার, সমর ঘোষ, অপূর্ব চ্যাটার্জী, সুদীপ্ত বাগচী, সুকুল সিকদার, অশেষ কোঙার (নতুন), আক্তার আলী (নতুন), অভিজিৎ কোনার (আমন্ত্রিত সদস্য/নতুন)। 

সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন জানিয়েছেন এছাড়াও একজন মহিলা সদস্যকে পরবর্তীতে সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হবে। আরও একজন সদস্যকে আমন্ত্রিত সদস্য হিসাবে পরে অন্তর্ভুক্ত করা।