Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রোল, ডিজেলের দাম একধাক্কায় অনেকটা কমলো


 

পেট্রোল, ডিজেলের দাম একধাক্কায় অনেকটা কমলো 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : একধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমলো। কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে। আজ, শনিবার এই ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। পেট্রোলে আনুমানিক ৯ টাকা এবং ডিজেলে ৭ টাকা এক্সাইজ ডিউটি কমানো হবে বলে জানানো হয়েছে। এই ছাড়ের জন্য সরকারের এক লক্ষ কোটি টাকা খরচ হবে। আগামীকাল থেকেই নতুন এই দাম কার্যকরী হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাজ্যগুলিকেও একই সিদ্ধান্ত নিয়ে পেট্রোল-ডিজেলের দাম আরও কমানোর পরামর্শ দিয়েছেন।