Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উৎসব অনুষ্ঠানে করোনা যোদ্ধা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান প্রদান


 

ঈদ উৎসব অনুষ্ঠানে করোনা যোদ্ধা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান প্রদান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পুলমাথা সন্নিকটস্থ ইসলামপল্লী নজরুল সঙ্ঘ ঈদ উপলক্ষে প্রতিবছর তিন দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নজরুল সংঘের সভাপতি শাহাবউদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। এ বছরও একই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানের প্রথম দিনে এলাকার ৬০ জন আশা কর্মী এবং এন এম দিদিমণিদের করোনা যোদ্ধা হিসেবে বিশেষভাবে সম্মানিত করা হয়।

 এরই সাথে সাথে এলাকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।

 আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ সিং, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। আগত প্রত্যেক অতিথি শাহাবউদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাবের এই কাজে ভূয়সী প্রশংসা করেন।