Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানায় চক্ষু পরীক্ষা শিবির


জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানায় চক্ষু পরীক্ষা শিবির 

সেখ সামসুদ্দিন, সংবাদ প্রভাতী, ৭ মে : পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানাতে অনুষ্ঠিত হলো একটি চক্ষু পরীক্ষা শিবির। এলাকার চক্ষু হসপিটালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।

 শনিবারের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সার্কেল ইন্সপেক্টর শ‍্যামল চক্রবর্তী, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত  রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মোহাম্মদ ওয়ালি উল্লাহ, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। মেমারি থানাতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করায় খুশি এলাকার মানুষজন।

 এদিন মেমারি ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চাশটি লোহার ট্রাফিক গার্ড মেমারি থানার হাতে তুলে দেওয়া হয়।