Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক নার্স দিবসে সম্মাননা জ্ঞাপন

 


আন্তর্জাতিক নার্স দিবসে সম্মাননা জ্ঞাপন 


অতনু হাজরা, জামালপুর, ১২ মে :  আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শাহাবউদ্দিন মন্ডল জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানে কর্মরত নার্সদের শুভেচ্ছা জানান। তিনি নার্সদের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেন। তিনি বলেন মানুষের জন্য অনবরত কাজ করে চলেছেন এই নার্স দিদিমনিরা।

 বিশেষ করে করোনা সময়কালে তাঁরা যে পরিষেবা দিয়েছেন সেটা কখনই ভোলার নয়। আজ তাঁদের শুভেচ্ছা, সম্মান ও শ্রদ্ধা জানাতে পেরে তিনি বেশ গর্বিত। অপরদিকে প্রচারের বাইরে থেকে কাজ করে চলা নার্সরা এই সম্মান পেয়ে অভিভূত।