Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশের পরিচালনায় রক্তদানের কর্মসূচি "উৎসর্গ"


 

পুলিশের পরিচালনায় রক্তদানের কর্মসূচি "উৎসর্গ" 


কাজল মিত্র, আসানসোল : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসেবার অন্যতম প্রকল্প ‘উৎসর্গ’। সেই কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান শিবির সারা রাজ্য ব্যাপি আয়োজিত হচ্ছে। ‌ সেই ধারাবাহিকতায় সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার পরিচালনায় ও উজ্জীবন রক্তদাতা কমিটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রূপনারায়নপুর ফাঁড়ি এলাকার এক বেসরকারি ভবনে। এদিন এই রক্তদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি  সুকান্ত ব্যানার্জি, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, উপপ্রধান সন্তোষ চৌধুরী আসানসোল ব্লাড ব্যাঙ্ক এর ডাঃ সঞ্জিত চ্যাটার্জি , সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি, জেলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং,  রূপনারায়নপুর পুলিশের রঞ্জিত সরকার, সমাজসেবী সত্যব্রত দাস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

এদিন রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ রঞ্জিত সরকার সহ সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলানটিয়ার কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের  সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের মধ্যে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উজ্জীবন স্বেচ্ছায় রক্তদান কমিটি। এদিন শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এসিপি (পশ্চিম) সুকান্ত ব্যানার্জি সকল রক্তদাতাকে অজস্র ধন্যবাদ জানানোর পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন।