Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্কুলের উপর বুলডোজার চালাল রেল


 

স্কুলের উপর বুলডোজার চালাল রেল 


কাজল মিত্র, আসানসোল : উত্তরপ্রদেশ ও দিল্লির পর পশ্চিমবঙ্গের আসানসোল থেকে শুরু হল বুলডোজার চলা। মঙ্গলবার রাতে রেলের জায়গায় পরিচালিত আসানসোলের বিবেকানন্দ স্কুল  বিল্ডিংটি আসানসোল রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। যার পরেই বুধবার সকাল থেকেই আসানসোলের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরেই তৃণমূল নেতা তথা কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি ভগ্ন স্কুলের জায়গা পরিদর্শন করে প্রতিবাদ করেন। 

পরে ডিআরএম অফিসের সামনে প্রতিবাদ করে গুরুদাস চ্যাটার্জি বলেন, কেন্দ্রীয় সরকার কখনও কৃষকদের উপর অত্যাচার করছে, কখনো মূল্যস্ফীতির জন্য সাধারণ মানুষকে বেঁধে রাখছে, কোথাও কৃষকদের তাড়িয়ে দিচ্ছে আর এখন আসানসোলে বিবেকানন্দ স্কুলে বুলডোজার চালাচ্ছে, শিক্ষা জগতকে আক্রমণ করছে। এখানে তিন শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে, তাদের ভবিষ্যৎ কি হবে, রেলওয়ে প্রশাসন কখনো ভাবেনি, রেলওয়ে প্রশাসন এভাবে স্কুলগুলোর ওপর নিপীড়ন চালিয়ে গেলে আমরা তা কিছুতেই বরদাস্ত করব না, আমরা এর প্রতিবাদে বড় ধরনের আন্দোলন করব। 

অন্যদিকে, রেলওয়ে প্রশাসনের কর্মকর্তার তরফে বলা হয়েছে, যে জায়গায় বুলডোজার চালানো হয়েছে সেখানে কোনো স্কুল নেই, এটি একটি রেল ভবন, যার অবস্থা খুবই করুণ হয়ে পড়েছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এরই পরিপ্রেক্ষিতে রেলওয়ে প্রশাসন তাকে ভেঙে দিয়েছে।