Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার বর্ধমানে কত তারিখে কোথায় এক ঝলকে দেখে নিন


 

দুয়ারে সরকার বর্ধমানে কত তারিখে কোথায় এক ঝলকে দেখে নিন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের আপামর জনসাধারণকে নানান প্রকল্পের সুবিধা দিতে পরিষেবা নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবেন সরকারি অফিসার থেকে কর্মীরা। এখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। বাংলার মানুষের জন্য এই রকম ভাবে  মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কোনও মুখ্যমন্ত্রী ভাবেননি। 

এবারের দুয়ারে সরকার শুরু হচ্ছে ২১ মে। চলবে ৩১ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চালু থাকবে। বর্ধমান পৌরসভা এলাকায় ২১ মে অর্থাৎ আজ দুয়ারে সরকার হবে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ২, ৩, ৭, ৮, ১০, ১১ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। অন্যদিকে ২১ মে দুয়ারে সরকার হবে আলমগঞ্জের কল্পতরু মাঠে। এখানে পরিষেবা পাবেন ১৭,১৯,২১,২২ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। ২৩ মে দুয়ারে সরকার হবে কাঞ্চন কন্যা ম্যারেজ হলে। এদিন পরিষেবা পাবেন ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। ২৩ মে দুয়ারে সরকার হবে  দক্ষিণায়ন ম্যারেজ হলে। এখানে বর্ধমান পৌরসভার ১২, ১৩, ১৪, ১৫, ১৬, নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ২৪ মে দুয়ারে সরকার হবে  বর্ধমান রেলওয়ে মহিলা সমিতি স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। এছাড়াও ২১ মে দুয়ারে সরকার হবে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ১, ৯, ১৮, ২০, ৩১, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ২৫ মে দুয়ারে সরকার হবে  সি এম এস হাই স্কুল বি সি রোড। এদিন বর্ধমান পৌরসভার  ২৯, ৩০, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। এছাড়া ২৫ মে দুয়ারে সরকার হবে  বোরহাট রামকৃষ্ণ সারদাপীঠ হাই স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ২৬, ২৭, ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ২৬ মে দুয়ারে সরকার হবে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ২, ৩, ৭, ৮, ১০, ১১ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। এছাড়াও ২৬ মে দুয়ারে সরকার হবে কল্পতরু মাঠে, আলমগঞ্জে। এদিন বর্ধমান পৌরসভার ১৭, ১৯, ২১, ২২ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ২৭ মে দুয়ারে সরকার হবে  কাঞ্চন কন্যা ম্যারেজ হলে। এদিন বর্ধমান পৌরসভার ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। এছাড়া ২৭ মে দুয়ারে সরকার হবে  দক্ষিণায়ন ম্যারেজ হলে। এদিন বর্ধমান পৌরসভার ১২, ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ২৮ মে দুয়ারে সরকার হবে  বর্ধমান রেলওয়ে মহিলা সমিতি স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। এছাড়া ২৮ মে দুয়ারে সরকার হবে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ১, ৯, ১৮, ২০, ৩১, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ৩০ মে দুয়ারে সরকার হবে  সি এম এস হাই স্কুল, বি সি রোড। এদিন বর্ধমান পৌরসভার ২৯, ৩০, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। এছাড়াও ৩০ মে দুয়ারে সরকার হবে  বোরহাট রামকৃষ্ণ সারদাপীঠ হাই স্কুলে। এদিন বর্ধমান পৌরসভার ২৬, ২৭, ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন। ৩১ মে দুয়ারে সরকার হবে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। এদিন এখানে বর্ধমান পৌরসভার সমস্ত ওয়ার্ডের নাগরিকরা পরিষেবা পাবেন।