Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের  নিয়ে কর্মশালা


 

স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের  নিয়ে কর্মশালা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলার আধিকারিক হাজিরা বিবি খাতুন।  ১৮ বছরের ঊর্ধ্বে সকল মহিলাকেই স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যা করার  কথা বলা হয়। এছাড়াও গোষ্ঠীর নানা করণীয় বিষয় ও নতুন নতুন যে সমস্ত নিয়ম নীতিতে কাজ চলছে সেই সব বিষয় নিয়েও আলোচনা হয়। এটি মূলত একটি সচেতনতা মূলক কর্মশালা বলা যেতে পারে।