Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডাম্পার পিষে দিলো সাইকেল আরোহীকে


 

ডাম্পার পিষে দিলো সাইকেল আরোহীকে 


অতনু হাজরা, জৌগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রামে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। জৌগ্রাম শীতলাতলার কাছে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। 

২ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য  গ্রামের ভেতর থেকে ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সাইকেলে  চড়ে বাজার করে ফিরছিলেন বরুণ রক্ষিত নামে একজন। ডাম্পারের ধাক্কায় তিনি পড়ে গেলে তাকে পিষে দিয়ে যায় ডাম্পার টি। খবর পেয়েই সাথে সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ সিং এর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। এই দুর্ঘটনা কে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।