Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উপলক্ষে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান


 

ঈদ উপলক্ষে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান 


গৌতম দাস, শক্তিগড় : আসন্ন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় শক্তিগড়ের মসজিদ পাড়ায়। আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু'নম্বর ব্লকের বড়শুল এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠান হয়।

শক্তিগড় মসজিদপাড়া বাজারে আয়োজিত এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নং ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসীন, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জগন্নাথ দত্ত, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মহম্মদ হাবিব,  অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সঞ্জয় সাহা, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেফালী বৈরাগী, ব্লক ব্রাহ্মণ ট্রাস্ট এর সভাপতি কমল চক্রবর্তী,  সহ  ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

 এদিন ১০১ জনের হাতে নতুন বস্ত্র ও ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।