Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিলাদের নানাবিধ সমস্যা ও রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা


 

মহিলাদের নানাবিধ সমস্যা ও রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নত হয়েছে তার পাশাপাশি মানব শরীরে দেখা দিয়েছে নানা রকম ব্যাধি। এইসব ব্যাধিতে বেশি আক্রান্ত হচ্ছে মহিলারা। মহিলাদের এই নানাবিধ সমস্যা ও ব্যাধি নিয়ে শনিবার সচেতনতামূলক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হল বর্ধমান লায়ন্স ক্লাব সভাকক্ষে। কলকাতার বিশিষ্ট হাসপাতাল পিয়ারলেস ও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ এর উদ্যোগে আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন।

 এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ তনুকা দাস,  ডাঃ বিমান ঘোষ ও ডাঃ সৌমিত্র কুমার। ডাঃ তনুকা দাস বলেন, নারীদের অনেক সমস্যা নারীরা চেপে যায়। যার ফলে  ভবিষ্যতে তা মারাত্মক আকার ধারণ করে। ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, পিরিওডিকাল প্রবলেম সহ নারীদের যাবতীয় সমস্যা বিষয় এদিন বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেন ডাঃ তনুকা । এদিন এখানে উপস্থিত মহিলাদের শারীরিক সমস্যা বিষয়ে উপস্থিত চিকিৎসকরা বিস্তারিত শোনেন ও তাদের পরামর্শ দেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, বর্ধমান পৌরসভার পৌর পিতা নুরুল আলম ও পৌর মাতা স্বীকৃতি হাজরা। এদিনের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।