Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মিড ডে মিল পরিদর্শন


 

মিড ডে মিল পরিদর্শন 


অতনু হাজরা, জামালপুর : গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে বিদ্যালয় গুলিতে মিড ডে মিল পরিদর্শন। প্রায় দীর্ঘ ২ বছর করোনার কারণে বিদ্যালয় বন্ধ ছিল। বিদ্যালয় খোলার পরই শুরু হয়েছে এই কাজ। 

আজ জামালপুর ব্লকের জামালপুর হাই স্কুল, বনবিবিতলা হাই স্কুল, বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ, সাদিপুর ডি এস এস বিদ্যামন্দির এই বিদ্যালয়গুলোতে জেলা থেকে পরিদর্শন করা হয়। 

জেলা থেকে এসেছিলেন ভগীরথ হালদার (ডাব্লিউ বি সি এস এক্সি, ডি এম এন্ড ডিসি), ব্লকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিল্লোল দাস সহ অন্যান্যরা। বিদ্যালয়গুলো পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন পরিদর্শক।