Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়কের উদ্যোগে ইফতার মজলিস


 

বিধায়কের উদ্যোগে ইফতার মজলিস 


সেখ সামসুদ্দিন, ২৪ এপ্রিল : মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে মেমারি কলেজে ইফতার পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, 

মহঃ ইসমাইল, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক, বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি ১ বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলারবৃন্দ, মেমারি কলেজের অধ‍্যক্ষ দেবাশীষ চক্রবর্তী সহ বারোটি অঞ্চলের সভাপতি সহ নেতৃত্ব। এদিন প্রায় বারোশোর বেশি রোজাদার ইফতার করেন এবং এই ইফতারে আগে দোয়া করেন মেমারি জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমদ সাহেব। তিনিই মাগরিবের নামাজ পড়ান।

 সমগ্র  অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।