Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

"দুয়ারে সরকার" আবার শুরু হচ্ছে ২১ মে থেকে


 

"দুয়ারে সরকার" আবার শুরু হচ্ছে ২১ মে থেকে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামী ২১ মে ২০২২ শনিবার থেকে আবার শুরু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের কর্মসূচি "দুয়ারে সরকার"। ইতিমধ্যেই জাতীয়স্তরে স্বীকৃতি পেয়েছে বাংলার দুয়ারে সরকার কর্মসূচি। এখন পর্যন্ত রাজ্যের ২ কোটি ৬৭ লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছেন দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে। সরকারি অফিসে গিয়ে গ্রামে বা শহরে কাছাকাছি এলাকায় এক ছাদের নিচে ২২ টি প্রকল্পের পরিষেবা পেয়ে আমজনতা আপ্লুত। তাইতো গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিপুল ভোটে বিজয়ী করেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেসকে‌। তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী'র চেয়ারে বসেছেন। এবং তিনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে বাংলার মহিলারা মা মাটি মানুষ এর সরকারের জন্য গর্বিত। 

তাইতো আগামী ২১ মে থেকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচী চলবে ৩১ মে পর্যন্ত। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাড়ায় সমাধান কর্মসূচী চলবে ৫ মে থেকে ২০ মে পর্যন্ত। এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলায় বছরে দু’বার করে দুয়ারে সরকার কর্মসূচী চলবে। সেই মোতাবেক বুধবার রাজ্যের পর্যালচনা বৈঠক থেকে আরও একবার দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচীর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেছেন, রবিবার দিন সাপ্তাহিক ছুটি পেলেও এই কর্মসূচী চলাকালীন সরকারি আধিকারিকরা আলাদা করে কোনও ছুটি নিতে পারবেন না।