Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব তৃণমূলের জলসত্র


 

যুব তৃণমূলের জলসত্র 


অতনু হাজরা, বর্ধমান : তীব্র গরমে চলছে দাবদাহ। প্রচণ্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই পরিস্থিতিতে পথ চলতি মানুষদের তৃষ্ণা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জলসত্র খুলে মানুষের পাশে দাঁড়াতে বলেন। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব তৃণমূল রাজ্য  সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা জুড়ে জেলার যুব সভাপতি বিধায়ক অলক কুমার মাঝি নেতৃত্বে ২৮ শে এপ্রিল থেকে ৫  মে পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে। 

জেলার বিভিন্ন জায়গায় জলসত্র খুলে পথ চলতি মানুষদের তৃষ্ণা নিবারণ করা হচ্ছে। আজ বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে অলক কুমার মাঝির নেতৃত্বে পথ চলতি সাধারণ মানুষ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ওয়ারেস, গ্লুকোজ সহ অন্যান্য ঠান্ডা পানীয় ও ঠান্ডা জল তুলে দেওয়া হয়।