Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সম্প্রীতির নজীর গড়লো ব্রাক্ষণ ঐক্য সংগঠন


 

সম্প্রীতির নজীর গড়লো ব্রাক্ষণ ঐক্য সংগঠন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ব্রাক্ষণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে আজ শুঁড়ে কালনার বান্ধব সম্মিলনী ক্লাবের মঞ্চে একটি বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১২০ জন মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়। সবথেকে বড় ব্যাপার হলো আসন্ন ঈদ সেই উপলক্ষ্যে ব্রাক্ষণ সম্প্রদায়ের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। 

উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ সিং, সেকেন্ড অফিসার রতন দাস সহ আজাদ রহমান, নিতাই কুন্ডু, বান্ধব সম্মিলনীর সভাপতি, সম্পাদক, ব্রাক্ষন ঐক্য সংগঠনের পক্ষ থেকে অমিত চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মেহেমুদ খান বলেন ব্রাক্ষণ ঐক্য সংগঠনের এই কাজ সত্যিই প্রসংশনীয়। ঈদের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন ব্রাক্ষণ সম্প্রদায়ের মানুষরা। পশ্চিমবঙ্গের মানুষ এটাই দেখতে অভ্যস্ত। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির ভূ ভারতে নেই। তিনি ব্রাক্ষণ ঐক্য সংগঠনকে ধন্যবাদ জানান ।