Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিকল বাঁধা বাক্স রহস্য ঘিরে জনমানসে আলোড়ন


 

শিকল বাঁধা বাক্স রহস্য ঘিরে জনমানসে আলোড়ন 


কাজল মিত্র, আসানসোল : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুরে শিকল বাঁধা বাক্স রহস্য নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। বৃহস্পতিবার নিয়ামতপুরে ইসকো বাইপাস রোড মোড় সংলগ্ন রাস্তার পাশে একটি গাছের গোড়ায় একটি বড় বাক্স শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে জনমানসে  চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তাঁরাই খবর দেয় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে।

 খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাছের গোড়া থেকে শিকল ভেঙে বাক্সটি উদ্ধার করে নিয়ে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।  তবে বাক্সের মধ্যে কি রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি, ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য  ছড়িয়েছে।