Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শুঁড়ে কালনায় বাসন্তী পূজা ৮৯ বছরে


 

শুঁড়ে কালনায় বাসন্তী পূজা ৮৯ বছরে 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শুঁড়ে কালনায় বাসন্তী পূজা এবছর ৮৯ বছরে পড়লো। এই পূজা পরিচালনা করে এলাকার বান্ধব সম্মিলনি ক্লাব। একই মন্দিরে মা বাসন্তী দেবী তার সাথে অন্নপূর্ণা ও রাম নবমী পুজো করা হয়। প্রত্যেকটি আলাদা আলাদা মূর্তি থাকে। 

এই পূজাকে কেন্দ্র করে বান্ধব সম্মিলনি আয়োজন করেছে বসন্ত উৎসব। চার দিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিন থাকবে নানা অনুষ্ঠান। একদিন থাকবে অন্নকূট এর ব্যবস্থা। এই বসন্ত উৎসবের  শুভ সূচনা হলো আজ। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী,  পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ সিং, জামালপুরের জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা মুর্মু এবং উপপ্রধান উদয় দাস ও বান্ধব সম্মিলনি ক্লাবের সভাপতি শুভেন্দু ভট্টাচার্য, সম্পাদক সুশান্ত দে সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।  

সুপ্রভাত বাবু বলেন এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বান্ধব সম্মিলনি ক্লাবকে ধন্যবাদ জানান।  মেহেমুদ খান তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা যেমন একাধারে মা বাসন্তী পুজো করবো তাকে ডাকবো, ঠিক তেমনভাবে আমাদের বাড়িতে যে মা আছেন বাবা আছেন তাদের জন্য সমানভাবে যেন খেয়াল রাখি। উদ্বোধনী অনুষ্ঠানের পর এই মঞ্চেই বৈতালিক স্মরণিকা নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় বর্ষের পত্রিকাটি প্রকাশ করেন এই পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষক ও সঙ্গীত শিল্পী কৃষ্ণ বন্ধু বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন গঙ্গোপাধ্যায়, সতী রঞ্জন আদক,  সুরমান আলী মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট কবি সাহিত্যিক ও ঔপন্যাসিকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকুমার দত্ত ও সুস্মিতা নন্দী।