Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথশিশু পাঠশালা'র খুলে ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান


 

পথশিশু পাঠশালা'র খুলে ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা নববর্ষের প্রাক্কালে আজ ১৪ এপ্রিল পথশিশু পাঠশালা 'কিশলয়' খুদে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল তেজগজ্ঞ হাই স্কুল প্রাঙ্গণে। বর্ষ বিদায় ও বর্ষ বরণের এই অনুষ্ঠানে সকালে  বি. আর. আম্বেদকর এর  প্রতিকৃতিতে মাল্যদান ও তেজগজ্ঞ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তীর স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

কিশলয়ের সম্পাদক তথা উদয়পল্লী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ডঃ গোপাল ঘোষাল জানান, আজকের অনুষ্ঠানে বর্ধমান স্টেশন চত্বরে থাকা কিশলয়ের ত্রিশ জন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল এবং তারা বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় কুড়িটি ঔষধি গাছ রোপণ করার সাথেসাথে নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানে পাশে ছিলেন বিদ্যালয়ের সভাপতি নিতাই কাইতি।

কিশলয় এর সভাপতি পার্বতী ঘোষাল জানান, আজকের অনুষ্ঠানে কিশলয়ের ছাত্র ছাত্রীদের সাথে সাথে তেজগজ্ঞ হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিল। এছাড়াও উপস্থিত ছিলেন সৌরমী রক্ষিত, রুকসা খাতুন, প্রতনু রক্ষিত সহ কিশলয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

এদিনের অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।