Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারী সুরক্ষার দাবিতে সরব মানবাধিকার সংগঠন



নারী সুরক্ষার দাবিতে সরব মানবাধিকার সংগঠন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নারী সুরক্ষার দাবিতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস বিক্ষোভ দেখায় দুর্গাপুরে। আদিবাসী তরুণীকে ধর্ষণের পর খুন করে  বিবস্ত্র অবস্থায় ফেলে রাখার মতো পৈশাচিক ঘটনা ঘটে খড়গপুরে। সেই জঘন্য কাজের প্রতিবাদে এবং রাজ্যের সর্বত্র নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে সরব সিপিডিআরএস। খড়গপুরের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস (CPDRS)এর পক্ষ থেকে আজ দুর্গাপুরে বিক্ষোভ দেখানো হয়।  এই বিক্ষোভ কর্মসূচিতে দুর্গাপুরের সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানবাধিকার সংগঠন এর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিবানী বলেন,  "ভারতের বিভিন্ন প্রান্তে উন্নাও, হাথরাসে নির্ভয়ারা আক্রান্ত। একই ভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নারীরা লাঞ্ছিত হচ্ছেন।"
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে আশা কর্মী কেকা পাল বলেন, কার্শিয়াং এর নির্যাতিতা আশা কর্মী সেলিনার দ্রুত আরোগ্য কামনা করছি, সাথে সাথে এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর রাজ্য সহ-সম্পাদক সুচেতাু কুন্ডু বলেন, অবিলম্বে নারী নির্যাতন বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।