Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ কমবে


 

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ কমবে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : 

"আল্লাহ মেঘ দে পানি দে 
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে"

বর্তমান সময়ে আব্বাস উদ্দিন আহমেদ এর এই গানের কথাগুলো খুবই প্রাসঙ্গিক। তীব্র দাবদাহ চলছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টির দেখা নেই। মানুষের জীবন ওষ্ঠাগত। দিনভর প্যাচপ্যাচে গরম, রাতেও একই অবস্থা। দু'চার ফোটা বৃষ্টির জন্য মানুষ কাতর প্রার্থনা করছেন। অবশেষে আশার খবর শোনাল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ২১ এপ্রিল থেকেই। একইসঙ্গে পূর্বাভাস, ২২ এপ্রিল কলকাতাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এমনও হতে পারে, এই পূর্বাভাসের হাত ধরেই এই মরসুমের প্রথম কালবৈশাখী অনুভব করতে পারেন পশ্চিমবঙ্গবাসী। ঝাড়খণ্ডে জোরাল হতে চলেছে ঘূর্ণাবর্ত। জলীয় বাষ্প পৌঁছে যাবে মালভূমিতে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া দপ্তর। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অর্থাৎ এই সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে তাপ প্রবাহ কমতে পারে। এবং ঝেঁপে নামতে পারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।