Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্রাহ্মণ ঐক্য সংগঠনের আলোচনা সভা


 

ব্রাহ্মণ ঐক্য সংগঠনের আলোচনা সভা 


অতনু হাজরা, শুঁড়ে কালনা : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শুঁড়ে কালনার কাঁসরা ভুবনেশ্বর তলা সংলগ্ন এলাকায় ব্রাহ্মণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবারের এই সভায়  উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, মানস চক্রবর্তী,  বিশ্বজিৎ চক্রবর্তী, যুব তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত সিং সহ সংগঠনের সদস্যরা। 

সভায় মূলত সংগঠনের সরকারি রেজিস্ট্রেশন ও সংগঠনকে ট্রাস্টি হিসাবে রেজিস্ট্রেশন করানোর বিষয়ে সকলে সহমত হন। এছাড়াও এই মাসের মধ্যেই তাঁরা একটি বস্ত্রদান কর্মসূচি আয়োজন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন।আগামীতে সংগঠনের ব্যানারে একটি রক্তদান শিবির করার ইচ্ছা প্রকাশ করা হয়। এছাড়াও গোটা ব্লকে দ্রুত সংগঠনের সদস্য বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়। সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী বলেন, তাঁদের এই কাজে সর্বতোভাবে সাহায্য করছেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খান ও যুব সভাপতি ভূতনাথ মালিককে তাঁদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।