Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মোলোকাই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে রেকর্ড গড়লেন কালনার সায়নী


 

মোলোকাই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে রেকর্ড গড়লেন কালনার সায়নী 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকাই চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমান জেলার কালনার সায়নী দাস। ভারত তথা এশিয়া মহাদেশ মধ্যে প্রথম মহিলা মহিলা সাঁতারু হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকাই চ্যানেল অতিক্রম করলেন কালনা শহরের বারুইপাড়া এলাকার সায়নী দাস। ইতিপূর্বে সায়নী ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেল, রটনেস্ট চ্যানেল জয় করেছিলেন। এবার তাঁর মুকুটে আরও  একটি পালক সংযোজিত হল। মোলোকাই চ্যানেল জয়।

 ভারতীয় সময় অনুযায়ী সায়নী মোলোকাই থেকে অভিযান শুরু করে ২৮ এপ্রিল  দুপুর ১-৫০ মিনিটে ( হাওয়াই দ্বীপপুঞ্জের সময় অনুযায়ী ২৭ এপ্রিল রাত্রি ৮-২০ মিনিট)। স্যান্ডি দ্বীপে অভিযান শেষ করেন ভারতীয় সময় অনুযায়ী ২৯ এপ্রিল সকাল ৯-২০ মিনিটে ( হাওয়াইদ্বীপের সময় অনুযায়ী ২৮ এপ্রিল বিকাল ৩-৩০ মিনিট)। প্রায় ১৯ ঘণ্টার বেশি সময় জলে সাঁতার কেটে ৪৪ কিমি দীর্ঘ চ্যানেল অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছতে পারেন সায়নী।