Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিভিল সার্ভিসেস ও কর্মজীবনের পছন্দ


 

Civil services # সিভিল সার্ভিসেস ও কর্মজীবনের পছন্দ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কর্মজীবনের পছন্দ হিসেবে সিভিল সার্ভিস (Civil services and career option) শীর্ষক একটি সেমিনার আয়োজিত হলো বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। শনিবার মূলতঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার পুলিশ ও কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ। সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। 

  এদিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডি জি এন্ড আইজিপি তথা  সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। সিভিল সার্ভিস এর প্রতি বাংলার ছেলে-মেয়েদের আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গ সরকার কার্যত বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেই প্রশিক্ষণের বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উৎসাহিত  করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে। 

এদিনের সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ নিমাই চন্দ্র সাহা, পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা,  পুলিশ সুপার কামনাশিষ সেন, কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ সংস্থার ডিরেক্টর অমিত বসু, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার তানিশা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেমিনারে বিভিন্ন কলেজ ও  বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।