Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রমজান মাসের প্রাক্কালে অসহায় মানুষের পাশে উপপ্রধান


 

রমজান মাসের প্রাক্কালে অসহায় মানুষের পাশে উপপ্রধান 


অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই শুরু হতে চলেছে মুসলিমদের পবিত্র রমজান মাস। রমজান মাসে সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলায় রোজা ভাঙ্গার রীতি। কিন্তু অনেক অসহায় দুস্থ মানুষ আছেন যারা এই রমজান মাসে ইফতার করার মত সামর্থ্য নেই।  জামালপুর ব্লকের সেইরকমই অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি শাহাবউদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। ব্লক এর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় মুসলমান সম্প্রদায়ের মানুষদের ইফতার করার বিভিন্ন দ্রব্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন তিনি। এই ধরনের কাজ এর আগেও তিনি অনেক করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ।