Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু, শোকের ছায়া


 

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু, শোকের ছায়া 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাত সকালেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জাতীয় সড়ক NH2B-র ঝিঙ্গুটিতে। ইকো রিকশার সঙ্গে ডাম্পারের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যজন ইকো রিকশা চালক।

সোমবার সকালে বর্ধমান - বোলপুর জাতীয় সড়কে একটি একটি ইকো রিকশা চড়ে একই পরিবারের চার জন মহিলা  গুসকরার দিকে যাচ্ছিলেন। সেই সময়ে গুসকরার দিক থেকে পাথর বোঝাই একটি দশ চাকার ডাম্পার বর্ধমানের দিকে আসছিল। ইকো রিকশাটি ঝিঙ্গুটি মোড়ের কাছে এসে জাতীয় সড়কে উঠার সঙ্গে সঙ্গেই ডাম্পারটি সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই ইকো রিকশাটিকে। এবং ডাম্পারটিও রাস্তার পাশে উল্টে যায়।  ঘটনাস্থলেই ইকো রিকশার চালক সহ  চার জন যাত্রীর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে ডাম্পারের চালক ও খালাসি পালিয়ে যায়। 

যদিও দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় সকলকেই বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালে চিকিৎসকরা সকলকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন গঙ্গা সাঁতরা(৬৫), মামণি সাঁতরা(৩২), সরস্বতী সাঁতরা(৫৯), সীমা সাঁতরা(৪০) ও ইকো রিকশা চালক মইনুদ্দিন মিদ্দ্যা(৩৬)। মৃত চার মহিলার বাড়ি বর্ধমানের পালিতপুরে। ইকো রিকশা চালকের বাড়ি সিজেপাড়া এলাকায়। জানা গেছে, ওই চার মহিলা সকালে জীবিকার সন্ধানে মাছ ধরার জন্য রওনা দিয়েছিলেন।

এদিকে সকাল সকাল ওই ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।স্থানীয় মানুষজন বেপরোয়া যান চলাচলের জন্য বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।