Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মরশুমের প্রথম কালবৈশাখী ঝড় বৃষ্টিতে স্বস্তি এলো জনজীবনে


 

মরশুমের প্রথম কালবৈশাখী ঝড় বৃষ্টিতে স্বস্তি এলো জনজীবনে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  অবশেষে মরশুমের প্রথম কালবৈশাখী ঝড় বৃষ্টিতে সিক্ত হলো বর্ধমান। নিদারুণ দাবদাহে ক্লান্ত হয়ে পড়ে ছিল পূর্ব বর্ধমান। আজও দিনভর প্যাচপ্যাচে গরম, গত রাতেও ছিল একই অবস্থা।  কয়েকদিনে বারবার আবহাওয়া দপ্তর শুনিয়েছে, ‘বৃষ্টির আশা নেই’।  এই পরিস্থিতিতে আজ সন্ধ্যা নাগাদ আচমকা আকাশ কালো করে মেঘ করায় কিছুটা অবাকই হয়েছিলেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত নিমিষে স্বস্তি দিল আবহাওয়া। প্রায় আড়াই মাস পরে ভিজল বর্ধমান।  আধ ঘন্টার ঝড় বৃষ্টিতে স্বস্তি এলো জনজীবনে। হাঁফ ছেড়ে বেঁচেছেন জেলা বাসী। গরমে নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে আজকের  বৃষ্টিপাতকে অনেকেই মন ভালো করা বৃষ্টি বলছেন। 

                                             ছবি : অভিজিৎ মিত্র