Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা


 

উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা 


অতনু হাজরা, জামালপুর : উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও জামালপুর এর ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। আজ তাঁরা বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে গোলাপ ফুল এবং একটি করে পেন তুলে দেন। মেহেমুদ খান জানান আজকের যারা ছাত্র-ছাত্রী তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জীবনের বড় পরীক্ষায় তাদেরকে শুভেচ্ছা, শুভকামনা ও উৎসাহ দিতে তাদের এখানে আসা। বিট্টু মল্লিক বলেন, ছাত্র পরিষদের পক্ষ থেকে তাঁরা প্রথম দিন থেকেই বিভিন্ন বিদ্যালয়ের যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে  সেখানে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন ছাত্র-ছাত্রীদের সাথে। 

আজ তাঁরা বেরুগ্রাম হাই স্কুলে এসেছিলেন এবং  এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে উৎসাহ দিলেন। এছাড়াও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অনির্বাণ মজুমদার সহ ছাত্র পরিষদের সদস্যরা। অপরদিকে ব্লকের গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। সঙ্গে ছিলেন এলাকার নেতৃত্ব মৃদুল কান্তি মন্ডল ও পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন। এখানেও প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে গোলাপ ফুল ও পেন তুলে দেওয়া হয়।প্রসঙ্গত জামালপুর ব্লকের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮৭৬ জন।