Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপত্তারিণী মন্দিরে হালখাতা পুজো


 

বিপত্তারিণী মন্দিরে হালখাতা পুজো 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে হালাড়ার অত্যন্ত জাগ্রতা দেবী মা বিপত্তারিনী। শুধু জামালপুর ব্লক নয় গোটা পূর্ব বর্ধমান জেলা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর ভক্ত সমাগম হয় মায়ের কাছে পুজো দিতে। কারোর বাড়িতে কোন কিছু অনুষ্ঠান বা কোন কিছু শুভ কাজ শুরু করার আগে মায়ের মন্দিরে পুজো দেওয়া প্রত্যেকেরই প্রথা। প্রত্যেক শনি ও  মঙ্গলবার মায়ের বিশেষ পূজা উপলক্ষে যথেষ্ট ভক্ত সমাগম হয়ে থাকে। আজ ১লা বৈশাখ উপলক্ষে জামালপুরে হালাড়ার বিপত্তারিণী মায়ের মন্দিরে দেখা গেল উপচে পড়া ভিড়। প্রত্যেকেই তাদের ব্যবসা বা দোকানের খাতা পূজো করাতে সকাল থেকেই ভিড় জমান মায়ের মন্দিরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। শুধু খাতা পুজো নয় প্রত্যেকেই এই ১লা বৈশাখের শুভদিনে বাড়ির সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিয়ে থাকেন। সকাল থেকেই মায়ের মন্দিরে শুরু হয়ে যায় পূজা-অর্চনা এবং খাতায় আঁকা হতে থাকে স্বস্তিক চিহ্ন এবং নারায়ন। মন্দিরের পুরোহিত লক্ষীনারায়ন চক্রবর্তী জানান,  মানুষের বিশ্বাস এখানে পুজো দিলে প্রত্যেকের ভালো হবে। এই বিশ্বাস থেকেই বছরের বিশেষ কয়েকটি দিন যার মধ্যে আজ ১লা বৈশাখ ভক্তরা আসেন মায়ের এখানে পুজা দিতে। মা বিপত্তারিনী সকলের মঙ্গল করুন এই কামনাই করেন তিনি।