Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন


 

ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের গ্রামে পাঁচড়া পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো আজ। উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান লালু হেমরম, উপপ্রধান বিকাশ পাকরে এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য বসন বাগ সহ অন্যান্যরা। 

পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে রাজ্যের মানুষের জন্য নানা প্রকল্প নিয়েছেন। তাঁরই অনুপ্রেরণায় এই ঠান্ডা পানীয় জল প্রকল্প তৈরি করা হয়েছে।  প্রচণ্ড গরমে পথচলতি মানুষ সহ এলাকার মানুষের এই ঠান্ডা জল খুবই কাজে দেবে। তিনি এটিকে গ্রামবাসীদের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য অনুরোধ করেন। 

পঞ্চায়েত প্রধান লালু হেমরম জানান, প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই পানীয় জল প্রকল্প নির্মাণ করা হয়েছে। এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন সরকার থেকে এটা করে দিলেও এটিকে নিজেদের সম্পত্তি বলে মনে করে মানুষ যেন সঠিক ভাবে এটি ব্যবহার করে। নতুন ঠান্ডা জলের প্রকল্প চালু হওয়ায় এলাকার মানুষ যথেষ্ট খুশি।