Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু


 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাঝ বয়সী এক বাইক আরোহী। বুধবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে ২ নম্বর জাতীয় সড়কের উপর মিরছোবা এলাকায়। মৃত ব্যক্তির নাম গনেশ চন্দ্র সামন্ত (৫৫)। বাড়ি বর্ধমান শহরের ছোটনীলপুরে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের দিক থেকে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে কলকাতার দিকে যাচ্ছিল, সেই সময় গনেশ বাবু বাইকে চড়ে ২ নম্বর জাতীয় সড়ক ক্রশ করার সময় চারচাকা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত বাইক আরোহীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছোটনীলপরে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতায় ঘাতক চারচাকা গাড়িটি  উল্লাস মোড়ে ধরা পড়েছে। তবে দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।