Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির ঐতিহাসিক ইফতার পার্টি


 

জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির ঐতিহাসিক ইফতার পার্টি 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পরিচালনায় এক ঐতিহাসিক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।  প্রায় ৩০০০ রোজদার আজকে এখানে ইফতার করেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় জামালপুর নেতাজি ময়দানে।  ইফতার পার্টি উপলক্ষে সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, এসডিপিও সুপ্রভাত চক্রবতী, সি আই শ্যামল চক্রবর্তী, জামালপুর থানার ওসি রাকেশ সিং, 

জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, কৃষি কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল,  জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার,  জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ, তৃণমূল কংগ্রেসের রায়না ১ ব্লক সভাপতি বামদেব মন্ডল, ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে অমিত চক্রবর্তী এবং যিনি ইফতার করালেন সেই মুসলিম সম্প্রদায়ের নওশাদ আলী সাহেব, জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহেমুদ খান ও কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক সহ অন্যান্যরা।

 প্রায় ৩০০০ রোজদার খুশিমনে একসঙ্গে ইফতার করলেন এবং আজকের এই ইফতার পার্টিতে সর্বধর্ম সমন্বয়ের একটা চিত্র চোখে পড়লো। একই মঞ্চে অবস্থান করছেন ব্রাহ্মণ সম্প্রদায় এবং ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। জেলা সভাপতি মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি তুলে ধরে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই সকলকে তিনি আগাম ঈদের শুভেচ্ছা জানান।

 পুলিশ সুপার কামনাশিষ সেন তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান ও সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। মেহেমুদ খান বলেন আগে তাঁরা এই ধরনের অনুষ্ঠান করলেও এত বড় করে এই ইফতারি অনুষ্ঠান এই প্রথম করলেন। তিনি সকল রোজদার দের ধন্যবাদ জানান তাঁর আমন্ত্রণে আসার জন্য।