Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামীণ চিকিৎসকদের আলোচনা সভা

 


গ্রামীণ চিকিৎসকদের আলোচনা সভা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের গ্রামীণ চিকিৎসকরা ব্যাখ্যা কর গ্রামে একটি আলোচনা সভার আয়োজন করেন।  এই আলোচনা সভায় তাদের সাথে ছিলেন এবট এবং ডক্টর রেড্ডিস মেডিসিন কোম্পানি। এই দুই কোম্পানি গ্রামীণ চিকিৎসকদের ধন্যবাদ জানান, যেভাবে গ্রামীন চিকিৎসকরা গ্রামে গ্রামে রাতবিরেতে মানুষের বিভিন্ন সমস্যায় তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের চিকিৎসা পরিষেবা দেন। 

গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ রাশেদ আলী, ডাঃ সমীর রায়, ডাঃ জগন্নাথ হাজরা, ডাঃ বিশ্বজিৎ পোড়েল ও অ্যাবাট এর পক্ষ থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সুভাস প্রামানিক ও ডক্টর রেড্ডিস মেডিসিন এর পক্ষ থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শেখ নিজাম। দুই কোম্পানির পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের জানানো হয় তাদের সঙ্গে সব রকম ভাবে সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পায় সেজন্য সবসময় তাদের পাশে আছেন। গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে ডাঃ রাশেদ আলী এবট এবং ডক্টর রেড্ডিস এই ২ কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানান।