Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কংগ্রেস প্রার্থীর অভিনব প্রচার


 

কংগ্রেস প্রার্থীর অভিনব প্রচার 

  

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে নিত্যনতুন ভাবনা চোখে পড়ছে। অভিনব কায়দায় প্রচার করছেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। এদিন তিনি পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির  প্রতিবাদে সরব হন। এই বিষয়টিকে হাতিয়ার করেই শনিবার ভ্যান রিক্সায় খালি সিলিন্ডার চাপিয়ে নিজে রিকশা চালিয়ে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে  হটন রোড, এস বি গরাই রোডে গিয়ে অভিনব প্রচার করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস এম মুস্তফা, প্রাক্তন কাউন্সিলর অশোক রায় ও শাহ আলম।

এদিন  কংগ্রেসের প্রার্থী তার অভিনব প্রচার নিয়ে বলেন, আজ পেট্রোল ১১০ টাকা পার করেছে। ডিজেল ১০০ টাকা ছুঁই ছুঁই। আর রান্নার গ্যাস হাজারে পৌঁছেছে। আর ইউপিএ জমানায় সামান্য কিছু দাম বাড়লে বিরোধীরা ত্রাহি ত্রাহি রব তুলতো। এখন ? আমি এরই প্রতিবাদে এই ভাবে মানুষের কাছে যাচ্ছি, আর বোঝানোর চেষ্টা করছি, রাজ্য ও কেন্দ্র দুই সরকারই কতটা বিপজ্জনক।