Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বগটুই গ্রামের ছায়া গলসিতে ? খুনের জেরে অগ্নিগর্ভ রামগোপালপুর


 

বগটুই গ্রামের ছায়া গলসিতে ? খুনের জেরে অগ্নিগর্ভ রামগোপালপুর 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রামপুরহাটের বগটুই গ্রামের ছায়া এসে পড়লো পূর্ব বর্ধমান জেলার গলসি থানা এলাকায়। গলসির লোয়া রামগোপালপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামে রবিবার রাতে ওই গ্রামের  মনোজ ঘোষ নামে একজনের হাতে নৃশংস ভাবে খুন হয়  গ্রামেরই বাসিন্দা উৎপল ঘোষ। অভিযোগ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাথায় কুড়ুলের আঘাতে খুন করা হয়েছে উৎপল ঘোষকে। এই ঘটনায় রবিবার রাতেই গলসি থানার পুলিশ অভিযুক্ত মনোজ ঘোষ কে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে চার দিনের হেফাজতেও নিয়েছে পুলিশ। 

এদিকে সোমবার ময়না তদন্তের পর উৎপল ঘোষের দেহ গ্রামে আসতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সন্তোষপুর গ্রাম। উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত মনোজের বাড়িতে চড়াও হয়। মনোজের একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেবার পাশাপাশি তাদের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। মনোজদের বাড়ি লাগোয়া তার জেঠু ক্ষেত্রনাথ ঘোষের একটি মারুতি গাড়ি ও বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশে থাকা মনোজের কাকা হারাধন ঘোষের বাড়িতেও দুটি ট্রাক্টর ও খড়ের পালুইয়েও আগুন লাগিয়ে দেওয়া হয়। চরম উত্তজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামজুড়ে।  দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘খুনের ঘটনায় মুল অভিযুক্ত কে পুলিশ সকালেই গ্রেপ্তার করে আদালতে তুলেছে। আইনে যাতে তার চরম শাস্তি হয় পুলিশ তার সমস্ত পদক্ষেপ নিয়েছে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে এলাকায় অশান্তি করতে চাইলে পুলিশ ছাড়বেনা। এলাকায় অভিযান চলছে। যারা অশান্তি ছড়াবার চেষ্টা করেছে তাদের কাউকেই ছাড়া হবে না।’