Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে, আহত প্রায় ৩০ জন


 

যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে, আহত প্রায় ৩০ জন 


গৌতম দাস, ভিটা : বর্ধমান-নবদ্বীপ রুটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ান দিঘি থানার অন্তর্গত ভিটা এবং সোনপুরের মাঝে একটি হোটেলের কাছে। ঘটনায় অন্ততঃ ৩০ জন অল্প বিস্তর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বর্ধমান দেওয়ানদিঘী থানার পুলিশ। জানা যায়, মালডাঙ্গা থেকে বর্ধমান যাওয়ার পথে সোনপুরের কাছে একটি ডাম্পার গাড়ি কে সাইড দিতে গিয়ে বাসটির মেন পাতি ভেঙে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি। 

স্থানীয় মানুষজন ছুটে এসে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ভর্তি রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। 

দেওয়ানদিঘি থানার পুলিশ ক্রেন এনে   বাসটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করার ব্যবস্থা করে।