Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রামনবমী উপলক্ষে ব্রাহ্মণদের সম্বর্ধনা


 

রামনবমী উপলক্ষে ব্রাহ্মণদের সম্বর্ধনা 


অতনু হাজরা, জামালপুর : বাসন্তী পূজাকে উপলক্ষ্য করে শুঁড়েকালনার বান্ধব সম্মিলনি সমিতির পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। আজ সেই মঞ্চেই রামনবমী উপলক্ষে ব্রাহ্মণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠান করা হয়। এলাকার ৫০ জন ব্রাহ্মণকে রামাবলি দিয়ে সম্মানিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি প্রত্যেক ব্রাহ্মণের গলায় উত্তরীয় হিসাবে রামাবলি পরিয়ে দেন এবং বলেন পশ্চিমবঙ্গ সম্পূর্ণ স্বতন্ত্র একটি জায়গা যেখানে ধর্মে-ধর্মে ভেদাভেদ কখনো দেখতে পাওয়া যায় না। 

ব্রাহ্মণদের এই অনুষ্ঠানে তাই প্রধান অতিথি হিসেবে তাঁকে ডাকা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন,  জামালপুর দেখিয়ে দিলো সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। এদিনের অনুষ্ঠানে ব্রাহ্মণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমিত চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মানস রায় সহ অন্যান্যরা। ব্রাহ্মণ ঐক্য সংগঠনের কর্ণধার অমিত চক্রবর্তী জানান, আজ রামাবলি দেওয়া হল সেই রামাবলি গুলি দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। এবং ব্রাহ্মণদের এই সম্মান জানানোর জন্য তিনি তাকে অসংখ্য ধন্যবাদ জানান।