Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী শিল্পীর জীবনাবসান


 

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী শিল্পীর জীবনাবসান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলার বিশিষ্ট শোলা শিল্পী অনন্ত মালাকার প্রয়াত। শুক্রবার বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শিল্পীর বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পালিটা গ্রামে। তবে বর্তমানে কীর্ণাহারের বাসিন্দা ছিলেন।  জানা গেছে, বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি।

অনন্ত মালাকার ১৯৭০ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। ২০০৪ সালে পান শিল্পগুরু উপাধি। কিংবদন্তি এই শিল্পী তিন শতাধিক কবিতা ছাড়া ৪টি উপন্যাসও লিখেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার শিল্প সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে আসে।