Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেস


 

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেস 


সেখ সামসুদ্দিন, মেমারি : কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও রান্নার গ‍্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল মিছিল করা হয়। মেমারির মহারাজ বিয়ে বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়ে কৃষ্ণবাজার, রেলগেট, স্টেশন বাজার, নিউমার্কেট, হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়।

 মিছিলে উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মানসুরা বেগম সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ মহিলা কর্মীবৃন্দ এবং প্রাক্তন সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, প্রাক্তন সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার সহ সর্বস্তরের নেতৃত্ব। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের নিত‍্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।