Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আদিবাসী সমাজের বাহা পরব


 

আদিবাসী সমাজের বাহা পরব 


সংবাদ প্রভাতী, ২৩ মার্চ : আদিবাসী সমাজের বাহা পরব চলছে। সোমবার থেকে শুরু হওয়া এই পরব আজ পর্যন্ত চলবে। প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহের শেষ দিন থেকে শুরু হয় বাহা পরব। চলে তিন দিন। উম, সারদি মাহা এবং বাসকে মাহা এই তিন পর্বে অনুষ্ঠান হয়। 

প্রথম দিন উম। এই দিন আদিবাসী সমাজের সকলের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং নিজেরাও পরিষ্কার থাকে।

দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ছিল সারদি মাহা। এই দিন পূজা পাঠ, নাচ -গান এবং জাহের শোড়ে খাওয়া হয়।এবং নাইকে বাবাকে (আদিবাসী সমাজের বামুন) প্রতিটি ঘরে ঘরে নিয়ে গিয়ে পা ধোয়ানো এবং তিনি সবাই কে বাহা প্রদান করেন।

তৃতীয় দিন অর্থাৎ আজ বুধবার বাসকে মাহা। আজ নাইকে বাবাকে নিয়ে সকল গ্রামবাসী আনন্দ উদযাপন করেন এবং তাদের পূর্ব পুরুষদের রীতি অনুযায়ী এই দিন তাঁরা দোল খেলেন। 

মঙ্গলবার মেমারি ১ ব্লকের পশ্চিমপাল্লা আদিবাসী পাড়ায় আয়োজিত বাহা পরবের পূজা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের মোড়ল শিবন হাসদা, ক্লাবের সভাপতি তাপস সরেন ও সেক্রেটারি পিকু মান্ডি এবং গ্রামের অন্যান্য মানুষজন।