Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস


 

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস 


অতনু হাজরা, জামালপুর : পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটে যাওয়ার পর দিন থেকেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে এখন আকাশ ছোঁয়া। এরই প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একদিন আগেই ছাত্র-যুবদের পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করা হয়। আজ বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে  মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। জামালপুর ব্লকের তৃণমূলের মহিলানেত্রী মিঠু মাঝি'র নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জামালপুর ব্লক পার্টি অফিস থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত হয়। মিছিলে পা মেলান জামালপুরের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলক কুমার মাঝি,  তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, মহিলা নেত্রী মিঠু মাঝি, ঝরনা বেগম শেখ সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা। 

মিছিল শেষে একটি পথ সভার আয়োজন করা হয় যেখানে প্রত্যেক বক্তাই কেন্দ্রের জনবিরোধী নীতি বিশেষ করে এই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য তীব্র ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। গত লোকসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি  দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ কেন্দ্রের মোদি সরকার। মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের মিছিলে এলাকার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে পা মেলান।