Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিডিএ"র ভাইস চেয়ারম্যান পদে আইনুল হক


 

বিডিএ"র ভাইস চেয়ারম্যান পদে আইনুল হক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান  করা হলো আইনুল হক কে। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন  এবং পৌর বিষয়ক দপ্তর এই মর্মে এক আদেশনামা প্রকাশ করেছে। বর্ধমান উন্নয়ন সংস্থার ১১ জনের বোর্ডের চেয়ারপার্সন কাকলি তা, ভাইস চেয়ারম্যান আইনুল হক সহ অন্যান্যদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, পৌরপতি, জেলা পুলিশ সুপার,  বর্ধমান উত্তরের বিধায়ক, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্যরা।

মঙ্গলবার বর্ধমান উন্নয়ন সংস্থার দপ্তরে নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান আইনুল হক কে স্বাগত জানান বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা।