Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার


 

পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে কোভিড ১৯ অতিমারি বিধি নিষেধ প্রত্যাহার করলো পশ্চিমবঙ্গ সরকার। আজ, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পশ্চিমবঙ্গের সব রকম কোভিড বিধিনিষেধ উঠে যাচ্ছে। দীর্ঘ ২ বছর পর এই সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কোভিড সংক্রমণের গ্রাফ একেবারে নিম্নমুখী হওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আজ ৩১ মার্চ রাজ্যের মুখ্যসচিব স্বাক্ষরিত এমনই আদেশনমা দিয়েছে নবান্ন। এরফলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত যে রাত্রিকালীন বিধিনিষেধ জারি ছিল, সেটাও আর থাকছে না। মাস্ক পরাও আর বাধ্যতামূলক রইল না। তবে মাস্ক পরতে, স্যানিটাইজার ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।