Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে অভূতপূর্ব বসন্ত উৎসব


 

বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে অভূতপূর্ব বসন্ত উৎসব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে এক অভূতপূর্ব বসন্ত উৎসবের আয়োজন করলো বর্ধমান ইউনিভার্সিটি ল অ্যালুমনি অ্যাসোসিয়েশন। গোলাপবাগের গাছগাছালি ঘেরা প্রাঙ্গণে নানা রঙের আবির খেলায় সংগীত ও নৃত্যানুষ্ঠানে এবং কচিকাচাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। সকালে পদযাত্রার মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয়। সকাল থেকে দুপুর রঙের আনন্দে উদ্বেল ছিল সকলে।

 উল্লেখ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে। এই উপলক্ষে ইউনিভার্সিটি ল  অ্যালুমনি অ্যাসোসিয়েশন বছরব্যাপী নানা কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে তারই অঙ্গ হিসেবে আজকের এই বসন্ত উৎসবের আয়োজন বলে জানান বর্ধমান ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন এর সম্পাদক সুব্রত মন্ডল। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়ুয়ারা ছাড়াও বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়েছিল বর্ধমানের ইংরেজি মাধ্যম স্কুল শেমফোর্ড এর ছাত্র-ছাত্রীরা সহ শিক্ষিকারাও।


উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান দেবদত্তা দাস, শেমফোর্ড এর কর্ণধার পার্থ নন্দী ও পলাশ নন্দী, অ্যালুমনি অ্যাসোসিয়েশন এর সম্পাদক সুব্রত মন্ডল, প্রতিষ্ঠাতা সম্পাদক মহেন্দ্র গর্গ, কোষাধ্যক্ষ অমিয় চৌধুরি সহ দীপঙ্কর রায়, সোমা মুখোপাধ্যায়, কল্যান মুখোপাধ্যায়, দীপেন্দ্র নাথ দে, শোভন কুমার, সঞ্জয় ঘোষ, সুমন বেজ, সায়ন্তন সোম প্রমুখ।