Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভয়াবহ অগ্নিকান্ডে বনভূমির ব্যাপক ক্ষতি


 

ভয়াবহ অগ্নিকান্ডে বনভূমির ব্যাপক ক্ষতি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের আদুরিয়ার  জঙ্গলে ঘটলো ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে গেল হেক্টরের পর হেক্টর বনভূমি। তবে বনবিভাগের দাবি বন্যপ্রাণ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ২৭ মার্চ গভীররাতে বনকর্মীরা লক্ষ্য করেন জঙ্গলে দাউদাউ করে আগুন জ্বলছে। আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের আদুরিয়া বনবিভাগের অন্তর্গত হেদোগড়ে ও ফাঁড়ি জঙ্গলের আগুনের শিখা বহুদূর থেকে দেখা যায়। আগুন নেভাতে বনকর্মীরা ছুটে যায়। সারারাতের চেষ্টায় পরের দিন সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। 

অন্যদিকে আদুরিয়া জঙ্গলের পাশেই বিষ্ণুপুর মৌজার কাঁকসার বনভূমিতেও একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নেভাতে দমকল বাহিনীকে ছুটে আসতে হয়।  মঙ্গলবার সকালে দমকলের একটি ইঞ্জিন জঙ্গলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পূর্ব বর্ধমানের অতিরিক্ত বনাধিকারিক সোমনাথ চৌধুরী, পানাগড়ের রেঞ্জার সুভাষ পাল সহ অন্যান্যদের উপস্থিতিতে আগুনে বনভূমির কতটা ক্ষতি হয়েছে তার পরিমাপ করার কাজ চলছে। পাশাপাশি বন্যপ্রাণের কোন ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। 

তবে স্থানীয় একটি সংস্থা এই অগ্নিকাণ্ডের ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের তরফে প্রশাসনের বিভিন্ন মহলে এনিয়ে অভিযোগ জানানো হয়েছে বলেই দাবি সংগঠনের। যদিও বর্ধমান বিভাগের বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, 'কোনরকম গাফিলতি করা হয়নি। সবসময় নজর রাখা হয় বনভূমিকে রক্ষা করতে। এমনকি মাঝেমধ্যেই জোরদার প্রচারও চালানো হয়। তারপরেও এমন অগ্নিকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক'।