Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কর্মসংস্থানের দাবিতে কলকাতায় যুবশ্রী সংগঠনের বিক্ষোভ সমাবেশ


 

কর্মসংস্থানের দাবিতে কলকাতায় যুবশ্রী সংগঠনের বিক্ষোভ সমাবেশ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে ২৩ মার্চ কলকাতা অভিযানের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে আজ কলকাতা সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ সমাবেশে হয়। 

সকল যুবশ্রী ভাতা প্রাপকরা কর্মসংস্থানের দাবিতে সরব হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বুধবার সহস্রাধিক যুবশ্রী এই সমাবেশে যোগ দেয়। এদিন  রাজ্যপাল,  মুখ্যমন্ত্রী ও শ্রম মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। যুবশ্রী ভাতা প্রাপকরা চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজেদের ডিগ্রির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি নির্মল মাঝি। উপস্থিত ছিলেন রাজ্য উপদেষ্টা সুচেতা কুন্ডু, রাজ্য যুগ্ম সম্পাদক নিতাই বসাক, কোষাধ্যক্ষ প্রণয় সাহা প্রমুখ।