Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামবাসীদের পরিষেবা দিতে ক্লাবের উদ্যোগে হাট

 


গ্রামবাসীদের পরিষেবা দিতে ক্লাবের উদ্যোগে হাট 


অতনু হাজরা, জৌগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌগ্রামে রেলস্টেশন সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের খেলার মাঠে এলাকার মানুষ তথা গ্রামবাসীরা যাতে সস্তায় তাদের জামাকাপড়, জুতো, গৃহস্থালির জিনিস কম পয়সায় কিনতে পারে সেই জন্য একটি হাট বসায়। যার শুভ সূচনা হলো আজ। এই হাট উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। 

 ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা সমাজসেবী মৃদুল কান্তি মন্ডল, পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা সরকার,ঋনা এতবার ও ক্লাবের সভাপতি স্বপন মুখার্জী ও সম্পাদক সোমনাথ চ্যাটার্জী। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, এফ ইউ সি ক্লাবের এই উদ্যোগ খুবই প্রশংসার যোগ্য। কারণ মানুষ যদি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে পায় তার থেকে ভালো আর কি হতে পারে। তিনি আরো বলেন, এই হাটকে কেন্দ্র করে অনেক মানুষ একত্রিত হলে তাদের মধ্যে মতবিনিময়ও হবে। তিনি এই হাটটির সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন। আজ থেকে এই হাট প্রতি শনিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। এই হাটকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।